২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াটসনের শতকে অস্ট্রেলিয়ার জয়

শেন ওয়াটসনের ঝড়ো শতকে শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্য্যাচে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই ৪ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2013, 07:41 PM

Updated : 23 Aug 2022, 10:53 AM

কার্ডিফে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৫৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৩৮ ওভার ৫ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

ব্যাট করতে নেমে শূন্য রানে ডেভিড ওয়ার্নার ও ফিল হিউজ বিদায়ে অস্ট্রেলিয়ার ‍শুরুটা ভালো হয়নি। জর্জ বেইলির (২১) সঙ্গে ৬৮ ও অ্যাডাম ভোজেসের (৪৩) সঙ্গে ১২৫ রানের দুটি চমৎকার জুটি গড়ে দলকে সহজ জয়ের ভিত গড়ে দেন ওয়াটসন।

দলীয় ১৯৭ রানে বিদায় নেয়ার আগে ১৩৫ রান করে ওয়াটসন। তার ৯৮ বলের ইনিংসে ১৫টি চার ও ৪টি ছক্কা। ওয়াটসনের বিদায়ের বাকি কাজটুকু সহজেই সারেন মিচেল মার্শ (৩৯*)।

এর আগে ড্যারেন ব্রাভোর ৮৬ ও জনসন চার্লসের ৫৫ রান ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে ১৯৫ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করায়। কিন্তু শেষ ১২ ওভারে ৬ উইকেটে হারিয়ে ৬১ রানের বেশি যোগ করতে না পারায় সংগ্রহ খুব একটা বড় হয়নি তাদের।

২৯ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার মিচেল স্টার্ক। ক্লিন্ট ম্যাককে ৩ উইকেট নেন ৪৫ রানে।