২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডকে জয় এনে দিলেন গাপটিল

মার্টিন গাপটিলের অপরাজিত শতকের সুবাদে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে সহজেই ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2013, 06:00 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

তিন ম্যাচের সিরিজে অতিথিরা তাই ১-০ ব্যবধানে এগিয়ে গেল। রোববার সাউদাম্পটনের রোজ বৌলে দ্বিতীয় ওয়ানডে।

শুক্রবার লর্ডসে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২২৭ রান করে ইংল্যান্ড। জবাবে ৪৬ ওভার ৫ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

লক্ষ্য তাড়া করতে নেমে জেমস অ্যান্ডারসনের করা প্রথম ওভারেই লুক রঞ্চি ও কেন উইলিয়ামসনকে হারালেও রস টেইলরের (৫৪) সঙ্গে ১২০, গ্র্যান্ট ইলিয়টের (২৭) সঙ্গে ৪৭ ও জেমস ফ্র্যাঙ্কলিনের (১৬*) সঙ্গে অবিচ্ছিন্ন ৪৬ রানের তিনটি ভালো জুটি গড়ে ১৯ বল হাতে রেখেই নিউজিল্যান্ডকে জয় এনে দেন গাপটিল।

ওয়ানডেতে তৃতীয় শতকের দেখা পাওয়া গাপটিলের ১২৩ বলে খেলা অপরাজিত ১০৩ রানের ইনিংসে ৮টি চার ও চারটি ছক্কা।

অ্যান্ডারসন ৩১ রানে ৩ উইকেট নেন।

এর আগে জোনাথন ট্রট ৩৭, ক্রিস ওকস ৩৬, অধিনায়ক অ্যালিস্টার কুক ৩০ ও জো রুট ৩০ রান করলেও স্বাগতিক দলের সংগ্রহ তেমন বড় হয়নি।

৩৭ রানে ৩ উইকেট নেয়া টিম সাউদি সেজন্য সবচেয়ে দায়ী।


সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৫০ ওভারে ২২৭/৯ (কুক ৩০, বেল ১৮, ট্রট ৩৭, রুট ৩০, মর্গান ৬, বাটলার ১৪, ওকস ৩৬, ব্রেসনান ২৫, সোয়ান ১৫, অ্যান্ডারসন ৫*; সাউদি ৩/৩৭, নাথান ম্যাককালাম ২/৩৪, ম্যাকক্লেনাগান ২/৪৯, মিলস ১/৩৬, উইলিয়ামসন ১/৩৮)


নিউজিল্যান্ড: ৪৬.৫ ওভারে ২৩১/৫ (রঞ্চি ০, গাপটিল ১০৩*, উইলিয়ামসন ০, টেইলর ৫৪, ইলিয়ট ২৭, ব্রেন্ডন ম্যাককালাম ৫, ফ্র্যাঙ্কলিন ১৬*; অ্যান্ডাসন ৩/৩১, সোয়ান ১/৩৩, ডার্নবাখ ১/৫৫)

ম্যাচ সেরা: মার্টিন গাপটিল।