২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার নিউজিল্যান্ডের ওয়ানডে ‘পরীক্ষা’

টেস্ট সিরিজে ইংল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করা নিউজিল্যান্ডকে এবার দাঁড়াতে হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সামনে। শুক্রবার লর্ডসে প্রথম ওয়ানডে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2013, 07:30 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

দুই দলের জন্যই এই সিরিজ ৬ জুন থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির চমৎকার সুযোগ।

প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে অলআউট হয়ে ১৭০ রানে এবং দ্বিতীয় টেস্টের পুরো প্রথম দিন বৃষ্টিতে নষ্ট হওয়ার পরও ২৪৭ রানে হার মেনেছে নিউজিল্যান্ড।

তবে ওয়ানডে দলে সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি, জেমস ফ্র্যাঙ্কলিন, নাথান ম্যাককালাম, কাইল মিলস ও গ্র্যান্ট ইলিয়টকে ফিরে পেয়ে নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম লড়াই করার ব্যাপারে প্রত্যয়ী। তিনি বলেন, “ওয়ানডে সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ৮ জন খেলোয়াড় যোগ দিয়েছেন। তাদের অনেকেই অভিজ্ঞ। আশা করি তাদের পেয়ে আমরা ভালোই লড়াই করবো।”