ক্রিকেটারদের শ্রেণীবিভাগ ও পারিশ্রমিক নির্ধারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আগামী সপ্তাহ পর্যন্ত সময় চেয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
29 May 2013, 03:38 PM
Updated :
23 Aug 2022, 10:52 AM
দীর্ঘ প্রতীক্ষা শেষে ২০ জুন ক্রিকেটারদের নিলাম ও ১ জুলাই থেকে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরুর ঘোষণা দেয়া বিসিবি সভাপতি নাজমুল হাসান এ সপ্তাহের মধ্যেই শ্রেণীবিভাগ অনুযায়ী ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণের নির্দেশ দিয়েছিলেন সিসিডিএমকে।
কিন্তু এখনো ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি ঢাকার ঘরোয়া ক্রিকেটের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ সিসিডিএম।
সিসিডিএম সভাপতি জালাল ইউনুস জানান, “ঢাকা প্রিমিয়ার লিগের সব কিছু বিসিবি সভাপতি দেখছেন। আমরা একটা খসড়া করেছি। বিসিবি সভাপতি গতকাল (মঙ্গলবার) বিদেশ থেকে ফিরেছেন। শিগগিরিই তাকে খসড়াটা দেয়া হবে। আশা করি রবি-সোমবারের মধ্যে শ্রেণীবিভাগের সব কিছু চূড়ান্ত হয়ে যাবে।”
এদিকে সিসিডিএমের সদস্য সচিব রাকিব হায়দার পাভেল জানিয়েছেন, এবারের লিগে এক ম্যাচে সর্বোচ্চ তিন জন বিদেশি ক্রিকেটার খেলানো যাবে। তবে প্রত্যেক ক্লাব নথিভুক্ত করাতে পারবে ৮ জন বিদেশিকে।
ক্রিকেটারদের শ্রেণীবিভাগ ও পারিশ্রমিক নির্ধারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আগামী সপ্তাহ পর্যন্ত সময় চেয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৫:৩৮, ২৯ মে ২০১৩ | আপডেট: ১০:৫২, ২৩ আগস্ট ২০২২