২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিএলের নিলামে সাকিব-তামিম

ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা সিপিএলের নিলামে সাকিব আল হাসান ও তামিম ইকবালকে রাখা হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2013, 03:55 PM

Updated : 23 Aug 2022, 10:50 AM

বিদেশি ক্রিকেটারদের ‘এ’ শ্রেণীতে সাকিব ও তামিমের সঙ্গে ১০ জন ক্রিকেটার আছেন। তবে সাকিব-তামিম ছাড়া বাংলাদেশের আর কেউ নেই। সাকিব-তামিম দুজনই দেশের বাইরে টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ। গত বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল সাকিবের। তবে তামিম পুনে ওয়ারিয়র্সের দলে থাকলেও কোনো ম্যাচ খেলেননি। আইপিএল ছাড়া সাকিব ইংল্যান্ড এবং তামিম শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেছেন। অ্যান্টিগা, বার্বাডোজ, গায়ানা, জ্যামাইকা, সেন্ট লুসিয়া এবং ত্রিনিদাদ ও টোবাগোকে নিয়ে ৩০ জুলাই থেকে ২৪ অগাস্ট পর্যন্ত সিপিএল হবে। খেলা হবে ২৪টি। প্রত্যেক দলে খেলোয়াড়-সংখ্যা সর্বোচ্চ ১৫ জন।