২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সহজ জয়

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির শুরুটা ভালোই হলো পাকিস্তানের। শুক্রবার এডিনবরায় প্রথম ওয়ানডেতে স্কটল্যান্ডকে সহজেই ৯৬ রানে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2013, 06:13 PM

Updated : 23 Aug 2022, 10:46 AM

রোববার একই মাঠ গ্রেইঞ্জ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৩১ রান করে পাকিস্তান। সর্বোচ্চ অপরাজিত ৮৩ রান আসে মিসবাহ-উল-হকের ব্যাট থেকে। ৮০ বলের অধিনায়কোচিত ইনিংসটিতে তিনটি চার ও দুটি ছক্কা।

দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান উদ্বোধনী ব্যাটসম্যান ইমরান ফারহাতের। এছাড়া সাঈদ আজমল করেন ২৮ রান।

৩৮ রানে ৩ উইকেট নেন অফস্পিনার মাজিদ হক।

জবাবে ৩৯ ওভার ৪ বলে ১৩৫ রানে অলআউট হয়ে যায় স্কটল্যান্ড।

অধিনায়ক ও উদ্বোধনী ব্যাটসম্যান কাইল কাটজার (৩২) ও তিন নম্বরে নামা জশ ডেইভি (২০) ছাড়া স্বাগতিকদের আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি।

পাকিস্তানের পক্ষে তিনটি করে উইকেট নেন বাঁহাতি পেসার জুনাইদ খান ও অফস্পিনার আজমল।