২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঞ্জাবের আশা বাঁচিয়ে রাখা জয়

দিল্লি ডেয়ারডেভিলসকে ৭ রানে হারিয়ে আইপিএলের শেষ চারে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে কিংস ইলেভেন পাঞ্জাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2013, 06:44 PM

Updated : 23 Aug 2022, 10:46 AM

মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস এরই মধ্যে শেষ চার নিশ্চিত করেছে। চার নম্বর স্থানটির জন্য লড়ছে র‌য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দ্রাবাদ ও পাঞ্জাব।

১৫ খেলায় পাঞ্জাবের পয়েন্ট ১৪, সমান খেলায় ব্যাঙ্গালোরের পয়েন্ট ১৬ এবং ১৪ খেলায় হায়দ্রাবাদের পয়েন্ট ১৬।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭১ রান করে পাঞ্জাব। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রানে থেমে যায় পাঞ্জাবের ইনিংস।

লক্ষ্য তাড়া করতে নেমে ১২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দিল্লি। সেখান থেকে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের ৩৯ ও বীরেন্দর শেবাগের ৩০ রানের দুটি ইনিংসে দিল্লির সংগ্রহ দাঁড়ায় ১১১/৪।

জয়ের জন্য শেষ ৪ ওভারে দিল্লির প্রয়োজন ছিল ৬১ রান। বেন রোহরার (২৯ বলে ৪৯) ও মর্নে মরকেল (৪ বলে ১৩) দারুণ একটা চেষ্টা করলেও দ্বাদশ হার এড়াতে পারেনি দিল্লি।

২৩ রানে ৩ উইকেট নিয়ে সন্দীপ শর্মা পাঞ্জাবের সেরা বোলার।

এর আগে শন মার্শের ৪৫ রানের সঙ্গে ডেভিড মিলারের অপরাজিত ৪৪ ও অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্টের ৪২ রান পাঞ্জাবকে লড়াই করার মত সংগ্রহ এনে দেয়।

দিল্লির পক্ষে আশীষ নেহরা ৩৮ রানে ২ উইকেট নেন।