২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা জিতে কার্স্টেনকে বিদায় জানাতে চান স্টেইন

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন গ্যারি কার্স্টেন। এই প্রতিযোগিতার শিরোপা তাকে বিদায়ী উপহার হিসাবে দিতে চান ফাস্ট বোলার ডেল স্টেইন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 15 May 2013, 07:56 PM

Updated : 23 Aug 2022, 10:46 AM

আগামী ৬ থেকে ২৩ জুন ইংল্যান্ডে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।

টেস্ট র‌্যাঙ্কিংয়ের সেরা বোলার স্টেইন বলেন, “এটা (চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে কার্স্টেনের বিদায়) দারুণ হবে। ঠিক যেমন ওয়ানডে বিশ্বকাপ জিতে ভারতকে বিদায় বলেছিলেন তিনি।”

“আমরা যদি তাকে ‘আরেকটা ট্রফি নিয়ে তুমি ঘরে ফিরতে পারো’ বলতে পারি, তাহলে মন্দ হয় না। বরং ব্যাপারটা চমৎকার হবে।”

২০১১ সালে কার্স্টেনের কোচিংয়ে বিশ্বকাপ জিতেছিল ভারত।

দক্ষিণ আফ্রিকার কোচ হিসাবেও তিনি দারুণ সফল। গত বছর স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে দক্ষিণ আফ্রিকা। গত এপ্রিল পর্যন্ত টেস্ট শ্রেষ্টত্ব ধরে রেখে আইসিসির স্মারক ‘রাজদন্ড’ও পায় তারা।