২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুর স্টেডিয়ামে ছাউনির কলামে ফাটল

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারির ছাউনির কলামে ফাটল ধরা পড়েছে। সতর্কতার জন্য স্টেডিয়ামের দক্ষিণ দিকের দোকান বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2013, 10:22 AM

Updated : 25 Apr 2022, 06:43 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিসিবির মাঠ ও সুযোগ-সুবিধা (গ্রাউন্ডস ও ফ্যাসিলিটিজ) বিভাগের ব্যবস্থাপক সৈয়দ আব্দুল বাতেন বলেন, “বিশেষ দক্ষিণ গ্যালারির শেডের তৃতীয় কলামে ফাটল ধরা পড়েছে। এর স্থায়ী মেরামতের জন্য আমরা এরই মধ্যে কাজ শুরু করেছি।”


“গতকালের (শনিবার) ঝড়ে  এই ফাটল দেখা দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা। প্রাথমিক সতর্কতা হিসেবে নিচের দোকানগুলো বন্ধের নির্দেশ দেয়া হয়েছে,” যোগ করেন তিনি।


নির্মাণ প্রতিষ্ঠান ও জাতীয় ক্রীড়া পরিষদসহ (এনএসসি) সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ শুরু করা হয়েছে বলে জানান বাতেন।


তিনি জানান, অন্যান্য ছাউনির কলামে কোনো সমস্যা পাওয়া যায়নি।


অক্টোবরে নিউজিল্যান্ড সফরের আগে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত শের-ই-বাংলা স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। আগামী বছর মার্চ-এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ এখানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষ্য স্টেডিয়ামের সংস্কার কাজের অংশ হিসেবে উত্তর ও দক্ষিণ দিকের গ্যালারিতে ছাউনি নির্মাণ করে বিসিবি।