২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরলেন ব্রেসনান-সোয়ান

চোট কাটিয়ে ইংল্যান্ড দলে ফিরেছেন পেসার টিম ব্রেসনান ও অফস্পিনার গ্রায়েম সোয়ান। দুজনকে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক ইংল্যান্ড।

রয়টার্স

.

রয়টার্স

Published : 11 May 2013, 08:01 PM

Updated : 23 Aug 2022, 10:44 AM

লর্ডসে আগামী ১৬ মে থেকে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হেডিংলিতে, ২৪ মে থেকে। টেস্ট সিরিজ শেষে তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলবে দু দল। ব্রেসনান ও সোয়ানের কনুইয়ে চোট ছিল এবং দুজনকেই অস্ত্রোপচার করাতে হয়েছিল। গত মার্চে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ খেললেও টেস্ট সিরিজে খেলতে পারেননি সোয়ান। আর ব্রেসনানের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ উপস্থিতি এ বছরের শুরুতে ভারতের মাটিতে ওয়ানডে সিরিজে। ব্রেসনান-সোয়ান ফিরলেও ডান হাঁটুর চোটের কারণে দলে রাখা হয়নি অভিজ্ঞ ব্যাটসম্যান কেভিন পিটারসেনকে। প্রথম টেস্টের ইংল্যান্ড দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), নিক কম্পটন, জোনাথন ট্রট, ইয়ান বেল, জো রুট, জনি বেয়ারস্টো, ম্যাট প্রায়র, স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান, স্টিভেন ফিন, জেমস অ্যান্ডারসন ও টিম ব্রেসনান।