উপেক্ষিত গম্ভীর-যুবরাজ
গৌতম গম্ভীর ও যুবরাজ সিংকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পনের সদস্যের দল ঘোষণা করেছে ভারত।
প্রায় তিন বছর পর দলে ফিরেছেন উইকেটরক্ষক দীনেশ কার্তিক। চোট কাটিয়ে ফিরেছেন পেসার উমেশ যাদব।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক ভালো করা উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান দুই বছর পর ফিরেছেন ওয়ানডে দলে। এছাড়া অলরাউন্ডার ইরফান পাঠান, পেসার বিনয় কুমার ও ব্যাটসম্যান মুরালি বিজয়ও দলে ফিরেছেন।
