২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতার চতুর্থ জয়

আইপিএলে শুক্রবারের একমাত্র ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2013, 05:38 PM

Updated : 23 Aug 2022, 10:41 AM

এগারো খেলায় এটি কলকাতার চতুর্থ জয়। আর দশ খেলায় রাজস্থানের চতুর্থ হার।

কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৩২ রান করে রাজস্থান। জবাবে ১৭ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গতবারের চ্যাম্পিয়ন কলকাতা।

লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক গৌতম গম্ভীরের (১২) সঙ্গে মানভিন্দর সিং বিসলার (২৯) ৪১ রানের জুটি কলকাতাকে ভালো সূচনা এনে দেয়।

দলীয় ৫৫ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিসলার বিদায়ের পর জ্যাক ক্যালিসের (৩০ বলে ৩৩*) সঙ্গে ইউসুফ পাঠানের (৩৫ বলে ৪৯*) রানের অবিচ্ছিন্ন জুটি দলকে সহজ জয় এনে দেয়। এর আগে ২৭ রানে দুই উইকেট হারালেও শেন ওয়াটসনের ৩৫ বলে ৩৫ রান রাজস্থানকে ২ উইকেটে ৭১ রানের দৃঢ় অবস্থানে নিয়ে যায়। ওয়াটসনের বিদায়ের পর সঞ্জু স্যামসন (৩৬ বলে ৪০) ও ওয়াইজ শাহ (২৪) চেষ্টা করলেও রাজস্থানের লক্ষ্য খুব একটা বড় হয়নি। ২৬ রানে ২ উইকেট নিয়ে সচিত্রা সেনানায়েকে কলকাতার সেরা বোলার।