আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানের ব্যাটিং কোচ হিসাবে ট্রেন্ট উডহিলের নিয়োগ নিয়ে বিতর্কের ঝড় উঠেছে দেশটিতে।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
01 May 2013, 06:45 PM
Updated :
23 Aug 2022, 10:40 AM
গত ফেব্রুয়ারি-মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে দলের ব্যাটিং ব্যর্থতার কারণে ৪২ বছর বয়সী উডহিলকে তিন সপ্তাহের জন্য নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
উডহিল আইপিএলের দল দিল্লি ডেয়ারডেভিলসের সহকারী কোচ। এর আগে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার রাজ্য দল নিউ সাউথ ওয়েলসের সঙ্গেও কাজ করেছিলেন তিনি।
পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান হানিফ মোহাম্মদ উডহিলের নিয়োগ প্রসঙ্গে বলেন, “উডহিল কে? তার নাম জীবনে প্রথম শুনলাম। পিসিবি কীভাবে এমন এক জন অপরিচিত ব্যক্তিকে পছন্দ করল? আমি সত্যি বিস্মিত।”
পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক রশিদ লতিফেরও কণ্ঠেও হানিফ মোহাম্মদের কথার প্রতিধ্বনি। তিনি বলেন, “আগে কখনো নামই শুনিনি এমন কোচ সম্পর্কে আমি আর কী বলতে পারি? পাকিস্তানে জাভেদ মিয়াদাঁদের মতো ব্যাটিং-কিংবদন্তি আছেন। তিনিই তো ব্যাটসম্যানদের সাহায্য করতে পারেন।”
টেস্টে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক মিয়াদাঁদ বর্তমানে পিসিবির মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন। ইংল্যান্ড সফরের আগে প্রস্তুতি ক্যাম্পে তার ব্যাটসম্যানদের সাহায্য করার কথা।
পাকিস্তানের আরেক সাবেক উইকেটরক্ষক মঈন খান দায়িত্বটা ইনজামাম-উল-হককে দেয়ার পক্ষে মত দিয়ে বলেন, “কোনো অপরিচিত ব্যক্তির চেয়ে ব্যাটসম্যানদের সাহায্য করার জন্য পাকিস্তানে অনেক বড়-বড় নাম আছে।”
গত ডিসেম্বর-জানুয়ারিতে পাকিস্তানের ভারত সফরের আগে ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করেছিলেন ইনজামাম।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানের ব্যাটিং কোচ হিসাবে ট্রেন্ট উডহিলের নিয়োগ নিয়ে বিতর্কের ঝড় উঠেছে দেশটিতে।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৮:৪৫, ১ মে ২০১৩ | আপডেট: ১০:৪০, ২৩ আগস্ট ২০২২