২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক বেইলি

আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য জর্জ বেইলিকে সহ-অধিনায়ক করে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

রয়টার্স

.

রয়টার্স

Published : 01 May 2013, 06:04 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

বেইলি অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার পুরস্কার হিসাবে ওয়ানডে দলে ফিরেছেন মিচেল মার্শ। ২১ বছর বয়সী এই অলরাউন্ডার একটিই ওয়ানডে খেলেছেন এখন পর্যন্ত, ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়নদের দলে নতুন মুখ একটি, পেসার নাথান কোল্টার-নাইল। অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), জর্জ বেইলি (সহ-অধিনায়ক), নাথান কোল্টার-নাইল, জাভিয়ের ডোহার্টি, জেমস ফকনার, ফিলিপ হিউজ, মিচেল জনসন, ক্লিন্ট ম্যাকে, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, অ্যাডাম ভোজেস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসন।