২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিত, হরভজন জেতালেন মুম্বাইকে

আইপিএলে সোমবারের দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৪ রানের নাটকীয় জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 07:26 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

নয় খেলায় এটি মুম্বাইয়ের ষষ্ঠ জয় অন্যদিকে সমান খেলায় পাঞ্চাবের পঞ্চম হার।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৭৪ রান করে মুম্বাই। জবাবে শেষ বলে অলআউট হওয়ার আগে ১৭০ রান করে পাঞ্জাব।

লক্ষ্য তাড়া কতে নেমে ডেভিড হাসির ১৮ বলে ৩৪ রানের পরও ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে পাঞ্জাব। সেখান থেকে দলকে লড়াইয়ে রাখেন ডেভিড মিলার (৩৪ বলে ৫৬)।

দলীয় ১৪৯ রানে নবম ব্যাটসম্যান হিসেবে মিলারের বিদায়ের পর দারুণ একটা চেষ্টা করেছিলেন প্রভিন কুমার (১৫ বলে ২৪)। কিন্তু শেষ বলে তিনি আউট হয়ে গেলে আর পেরে উঠেনি পাঞ্জাব।

১৪ রানে ৩ উইকেট নিয়ে মুম্বাইয়ের সেরা বোলার হরভজন সিং।

এর আগে ৪৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া মুম্বাইকে কক্ষপথে ফেরান অধিনায়ক রোহিত শর্মা। তৃতীয় উইকেটে ডোয়াইন স্মিথের (৩৩) সঙ্গে ৪৩ ও চতুর্থ উইকেটে কাইরন পোলার্ডের (২০*) সঙ্গে ৮৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি গড়ে দেন তিনি।

৭৯ রানে অপরাজিত থাকা রোহিতের ৩৯ বলের ইনিংসে ৬টি করে ছক্কা ও চার।