২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডে পাকিস্তান দলের সঙ্গে ‘পাহারাদার’

তিন বছর আগে ইংল্যান্ড সফরে স্পট ফিক্সিং কেলেঙ্কারি থমকে দিয়েছিল পাকিস্তান ক্রিকেটকে। তাই আগামী জুনে ইংল্যান্ডে অনষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সঙ্গে একজন পরিদর্শক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রয়টার্স

.

রয়টার্স

Published : 26 Apr 2013, 03:03 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ জানিয়েছেন, “নিরাপত্তা ব্যবস্থাপকের সঙ্গে একজন পরিদর্শন কর্মকর্তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। এই সফরে খেলোয়াড়দের বিশেষ আচরণবিধির আওতায়ও নিয়ে আসা হবে।”  

২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অপরাধে পাকিস্তানের সে সময়ের অধিনায়ক সালমান বাট এবং দুই পেসার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে আইসিসি।

ইংল্যান্ডে কারাবরণও করতে হয়েছে সালমান ও আসিফকে। বয়স কম হওয়ায় আমিরকে যেতে হয়েছে কিশোর সংশোধন কেন্দ্রে।

ঐ ঘটনার পর পাকিস্তান প্রথম বারের মতো ইংল্যান্ডে খেলতে যাচ্ছে বলে পিসিবি প্রধান একটু বেশিই সতর্ক।

জাকা আশরাফ বলেন, “গতবার আমরা যে ভুল করেছিলাম এবার তার পুনরাবৃত্তি চাই না। পাকিস্তানের সম্মানের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। দলের আশে-পাশে কোনো অনাকাঙ্ক্ষিত ব্যক্তিকে আমরা আর দেখতে চাই না। চাই না খেলোয়াড়রা আরেকটি কেলেঙ্কারির ফাঁদে পড়ুক।”