টেন্ডুলকারকে রিচার্ডসের ‘উপহার’
বেশ কিছু দিন ধরেই শচীন টেন্ডুলকারের অবসর নিয়ে নানা জল্পনা-কল্পনা ক্রিকেট বিশ্বে। তবে আরেক ব্যাটিং-কিংবদন্তি ভিভ রিচার্ডস এ ব্যাপারে টেন্ডুলকারকে কোনো ধরনের পরামর্শ দিতে রাজি নন।
সম্প্রতি দিল্লি ডেয়ারডেভিলসের উপদেষ্টা পদে যোগ দেয়া রিচার্ডস বলেন, “শচীন (টেন্ডুলকার) তার নিজের ইচ্ছাতেই অবসর নেবে। এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এবং সিদ্ধান্তটা তার নিজেরই নেয়া উচিৎ। ‘আগামীকালই তুমি বিদায় নাও’ শচীনকে এ কথা বলার দুঃসাহস আমার কখনোই হবে না।”
