অষ্টম বাংলাদেশ গেমস ক্রিকেটের সময়সূচীতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
24 Apr 2013, 07:01 PM
Updated :
23 Aug 2022, 10:38 AM
বুধবার বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রথম ম্যাচ সকাল ৯টা থেকে শুরু হলেও দ্বিতীয় ম্যাচ বেলা দুইটার পরিবর্তে দেড়টা থেকে শুরু হবে।
শুক্রবারের বদলে ফাইনাল হবে শনিবার। সেদিন সকালেই হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।
বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে খুলনার প্রতিপক্ষ রাজশাহী। দ্বিতীয় সেমিফাইনালে খেলবে রংপুর ও ঢাকা মেট্রো।
সবগুলো ম্যাচ হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম।
এদিকে প্রতিযোগিতার বাকি সব ম্যাচ বেসরকারী টেলিভিশন চ্যানেল এসএ টিভি সরাসরি সম্প্রচার করবে বলেও জানিয়েছে বিসিবি।