জিম্বাবুয়ে সফরে আরেকটি সিরিজ হারের আশঙ্কায় বাংলাদেশ। বৃহস্পতিবার থেকে হারারেতে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে জিততে না পারলে বাংলাদেশকে জিম্বাবুয়ের মাটিতে আরেকটি ব্যর্থতার যন্ত্রণায় পুড়তে হবে।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
24 Apr 2013, 05:48 PM
Updated :
23 Aug 2022, 10:38 AM
খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা দুইটা থেকে।
হারারেতেই প্রথম টেস্ট ৩৫৫ রানে জিতেছে জিম্বাবুয়ে। তা-ও আবার চার দিনের মধ্যে।
গত মাসে শ্রীলঙ্কা সফরে একটি টেস্ট ড্র এবং ওয়ানডে সিরিজ অমীমাংসিত রাখার অনুপ্রেরণা নিয়ে জিম্বাবুয়ের মাটিতে পা রেখেছিল মুশফিকুর রহিমের দল। তবে প্রথম টেস্টে ১৩৪ ও ১৪৭ রানে অলআউট হয়ে লজ্জাজনক হার উল্টো ভীষণ চাপে ফেলে দিয়েছে তাদের।
প্রথম টেস্টে ব্যর্থতার হতাশা কিছুতেই ভুলতে পারছেন না বাংলাদেশের কোচ শেন জার্গেনসেন। বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, “প্রথম টেস্টে আমরা ধৈর্য্য ধরে ব্যাট করতে পারিনি। এই জায়গায় আমাদের আরো উন্নতি করতে হবে, দীর্ঘ সময় ধরে ব্যাট করতে হবে। প্রথম টেস্টে বেসিক কাজগুলোই আমরা করতে পারিনি।
বাংলাদেশের ব্যাটসম্যানদের ঠিক বিপরীত চেহারা জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের। বিশেষ করে স্বাগতিকদের অধিনায়ক ব্রেন্ডন টেইলরের।
প্রথম ইনিংসে ১৭১ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০২ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে হতাশায় ডুবিয়েছে তিনি। অ্যান্ডি ও গ্র্যান্ট ফ্লাওয়ারের পর তৃতীয় জিম্বাবুইয়ান হিসাবে টেস্টে জোড়া শতকের কৃতিত্বও টেইলরের।
দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়ে দল অপরিবর্তিত থাকলেও বাংলাদেশ দলে কয়েকটি পরিবর্তন নিশ্চিত। আঙ্গুলের চোট কাটিয়ে ফিরতে পারেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। সেক্ষেত্রে বাদ পড়বেন শাহরিয়ার নাফীস।
চোটের কারণে পেসার রুবেল হোসেন না থাকায় বাঁহাতি পেসার সাজেদুল ইসলামের প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত। তৃতীয় পেসার হিসাবে প্রথম একাদশে থাকতে পারেন জিয়াউর রহমান অথবা শফিউল ইসলাম।
তবে প্রথম টেস্টে ব্যর্থ হলেও সহ-অধিনায়ক মাহমুদুল্লাহকে আরেকটি সুযোগ দেয়ার ইঙ্গিত দিয়েছেন জার্গেনসেন।
জিম্বাবুয়ে সফরে আরেকটি সিরিজ হারের আশঙ্কায় বাংলাদেশ। বৃহস্পতিবার থেকে হারারেতে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে জিততে না পারলে বাংলাদেশকে জিম্বাবুয়ের মাটিতে আরেকটি ব্যর্থতার যন্ত্রণায় পুড়তে হবে।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৭:৪৮, ২৪ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩৮, ২৩ আগস্ট ২০২২