অ্যাশেজে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক হ্যাডিন
অ্যাশেজে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিন।
হ্যাডিনকে মাইকেল ক্লার্কর সহকারী হিসাবে রেখে অ্যাশেজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
গত শনিবার সহ-অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান অলরাউন্ডার শেন ওয়াটসন।
পাঁচ ম্যাচের অ্যাশেজ শুরু হবে ১০ জুলাই থেকে, নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে।
পাঁচ বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস রজার্স। ২০০৮ সালের জানুয়ারিতে পার্থে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলেছিলেন তিনি।
এছাড়া প্রথম বারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলা পেসার জেমস ফকনার।
অস্ট্রেলিয়ার অ্যাশেজ দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ব্র্যাড হ্যাডিন (সহ-অধিনায়ক), শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার, এড কাওয়ান, উসমান খাজা, ফিল হিউজ, ম্যাথু ওয়েড, জেমস ফকনার, ক্রিস রজার্স, রায়ান হ্যারিস, পিটার সিডল, নাথান লিয়ন, মিচেল স্টার্ক, জেমস প্যাটিনসন ও জ্যাকসন বার্ড।
