২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ে যাচ্ছেন না মাশরাফি

বাঁ গোড়ালির চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি। ওয়ানডে সিরিজ খেলতে তাই জিম্বাবুয়ে যাওয়া হচ্ছে না মাশরাফি বিন মুর্তজার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 06:30 PM

Updated : 23 Aug 2022, 10:37 AM

মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলার সময় চোট পান দেশের সেরা পেসার মাশরাফি। গত মাসে শ্রীলঙ্কা সফরেও যেতে পারেননি। প্রধান নির্বাচক আকরাম খান জানান, “বিসিবির চিকিৎসক দলের রিপোর্টে বলা হয়েছে, মাশরাফি এখনো পুরোপুরি সেরে ওঠেনি। সে এখনো গোড়ালিতে ব্যথা অনুভব করে। এখনই মাঠে ফিরলে অবস্থার অবনতি হওয়ার ঝুঁকি থাকবে।” “আমরা মনে করি, সেরে ওঠার জন্য তাকে আরো সময় দেয়া উচিৎ। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য তাই মাশরাফিকে বিবেচনা করা হচ্ছে না,” যোগ করেন তিনি। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ হবে ৩, ৫ ও ৮ মে।