২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঞ্জাবকে হারিয়ে শীর্ষে হায়দ্রাবাদ

আইপিএলে শুক্রবারের একমাত্র খেলায় কিংস ইলেভেন পাঞ্জাবকে ৫ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 06:00 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

সাত খেলায় এটি হায়দ্রাবাদের পঞ্চম জয়, অন্য দিকে পাঁচ খেলায় এটি পাঞ্জাবের তৃতীয় হার।

হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২৩ রান করে পাঞ্জাব। জবাবে ১৮ ওভার ৫ বলে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় হায়দ্রাবাদ।

লক্ষ্য তাড়া করতে নেমে অক্ষয় রেড্ডির সঙ্গে ৪৮ রানের জুটি গড়ে দলকে ভালো সূচনা এনে দেন হনুমা বিহারী (৪৬)। দলীয় ৭০ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে হনুমা বিদায় নিলে অস্বস্তিতে পড়ে হায়দ্রাবাদ।

সেখান থেকে দলকে সহজ জয়ই এনে দেন থিসারা পেরেরা (১১ বলে ২৩*)।

পাঞ্জাবের পক্ষে মানপ্রীত গনি দুটি উইকেট নেন ।

এর আগে ব্যাট করতে নেমে অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্টের ২৬ ও পীযুষ চাওলার ২৩ রান পাঞ্জাবকে ৩ উইকেটে ৮৮ রানের শক্ত ভিতের ওপর দাঁড় করায়। কিন্তু পরের দিকের ব্যাসম্যানদের ব্যর্থতায় অতিথিদের সংগ্রহ খুব একটা বড় হয় নি।

হায়দ্রাবাদের পক্ষে করণ শর্মা, ইশান্ত শর্মা ও অমিত মিশ্র দুটি করে উইকেট নেন।