শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, রিকি পন্টিং এমনকি ডন ব্র্যাডম্যানও নেই। এই ব্যাটিং-কিংবদন্তিদের ছাড়াই সর্বকালের সেরা টেস্ট দল নির্বাচন করেছেন ইংল্যান্ডের প্রখ্যাত আম্পায়ার ডিকি বার্ড।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
18 Apr 2013, 07:31 PM
Updated :
23 Aug 2022, 10:34 AM
বৃহস্পতিবার ৮০তম জন্মদিনের আগের দিন এই দল নির্বাচন করে ক্রিকেট-দুনিয়াকে চমকে দিয়েছেন তিনি।
চমকের এখানেই শেষ নয় অবশ্য। ডিকি বার্ডের দলে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার প্রথম ১০ জনের কারোরই জায়গা হয়নি। জায়গা হয়নি বর্তমান কোনো ক্রিকেটারেরও।
ভারত ও পাকিস্তান থেকে সুনীল গাভাস্কার ও ইমরান খান আছেন এই দলে। ১৯৯২ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরানের কাঁধেই দলটির নেতৃত্বভার।
ডিকি বার্ডের দেশ ইংল্যান্ড থেকে এই সম্মান পেয়েছেন মাত্র একজন, উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যালান নট।
ডিকি বার্ডের সর্বকালের সেরা টেস্ট দল: ইমরান খান (অধিনায়ক), সুনীল গাভাস্কার, ব্যারি রিচার্ডস, ভিভ রিচার্ডস, গ্রেগ চ্যাপেল, গ্যারি সোবার্স, গ্রায়েম পোলক, অ্যালান নট, ডেনিস লিলি, শেন ওয়ার্ন ও ল্যান্স গিবস।
শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, রিকি পন্টিং এমনকি ডন ব্র্যাডম্যানও নেই। এই ব্যাটিং-কিংবদন্তিদের ছাড়াই সর্বকালের সেরা টেস্ট দল নির্বাচন করেছেন ইংল্যান্ডের প্রখ্যাত আম্পায়ার ডিকি বার্ড।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৯:৩১, ১৮ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩৪, ২৩ আগস্ট ২০২২