আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট ও পেসার মোহাম্মদ আসিফের আপিল খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস)।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
17 Apr 2013, 06:12 PM
Updated :
23 Aug 2022, 10:34 AM
সালমানের শাস্তির বিষয়ে এক বিবৃতিতে সিএএস জানায়, “আইসিসি ট্রাইবুনালের দেয়া নিষেধাজ্ঞার ব্যাপারে সিএএস প্যানেল কোনো অসামঞ্জস্য খুঁজে পায়নি।” আর আসিফের ব্যাপারে তাদের বক্তব্য, “মিস্টার আসিফের দেয়া তথ্য প্রমাণে এমন কিছু ছিল না যা তাকে শাস্তি থেকে মুক্তি দিতে পারে।”
২০১০ সালের অগাস্টে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের দায়ে আইসিসি সালমানকে ১০, আসিফকে ৭ এবং পাকিস্তানের আরেক পেসার মোহাম্মদ আমিরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে।
শাস্তির মেয়াদ কমানোর জন্য সালমান বাট এবং শাস্তি বাতিলের দাবিতে আসিফ সিএএসে আপিল করেন। তবে আমির আপিল করেননি।
সিএএসের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন।
তিনি বলেন, “সিএএসের এই সিদ্ধান্তকে আইসিসি স্বাগত জানাচ্ছে। এটা প্রমাণ করে যে গত কয়েক বছরে গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে আইসিসি গুরুত্বের সঙ্গে কাজ করছে।”
তবে সালমানের আইনজীবি আমির রহমান ভীষণ হতাশ। তিনি বলেন, “আদালতের সিদ্ধান্তে সালমান এবং আমরা খুবই হতাশ। কয়েক বছর ধরে সালমান অন্ধকারাচ্ছন্ন জীবন কাটাচ্ছেন। তিনি আশা করেছিলেন এখানে সফল হবেন। তবে আমরা আশা ছাড়ছি না। আগামীতে সম্ভব যে কোনো উপায়ে এগোনোর চেষ্টা করবো।”
দুর্নীতির দায়ে যুক্তরাজ্যে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডও ভোগ করতে হয়েছে সালমান-আসিফ-আমিরকে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট ও পেসার মোহাম্মদ আসিফের আপিল খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস)।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৮:১২, ১৭ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩৪, ২৩ আগস্ট ২০২২