২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিনারদের নৈপুণ্যে বাংলাদেশের দিন

দ্বিতীয় চারদিনের ম্যাচে প্রথম ইনিংসে স্পিনে বিধ্বস্ত হয়ে ১৮৫ রানে অলআউট শ্রীলঙ্কা অনূর্ধ্ব -১৯ দল। দ্বিতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ১৯ রান করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 11:57 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

বুধবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে বিনা উইকেটে ২৩ রান নিয়ে খেলা শুরু করে সহজেই ৭৮ রানে পৌঁছে যায় শ্রীলঙ্কা। রিফাত প্রধানের বলে অধিনায়ক কুশল মেন্ডিস ইয়াসির আলী চৌধুরীর হাতে ধরা পড়ে প্রথম সাফল্য পায় স্বাগতিকরা।

অধিনায়কের বিদায়ের পর তেমন কোনো জুটি গড়তে পারেনি অতিথিরা। নিয়মিত উইকেট হারানোয় দুশ পর্যন্তও যেতে পারেনি তারা। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রানের জুটি গড়ে উঠে পবন দেভিন্দা ও মিনোদ ভানুকার মধ্যে।

৩৫ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার যুবায়ের হোসেন। এছাড়া মেহেদী হাসান ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন দুটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে দিনের বাকি সময়টুকু সহজেই পার সাদমান ইসলাম ও নাজমুল হোসেন।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ প্রথম ইনিংস: ১৮৫ (কুশল মেন্ডিস ৫৪, দুমিন্দু ২৩, সামারাবিক্রমা ২০, বীরাক্কডি ৪, দেভিন্দা ৩২, ভানুকা ২৩, করুনারত্নে ৪, রমেশ মেন্ডিস ০, তাইরন ৮, রাজাপাকাসে ২, নানায়ক্কারা ০*; যুবায়ের ৪/৩৫, মেহেদী ২/১, মোসাদ্দেক ২/২৯, নেহাদুজ্জামান ১/২৪, রিফাত ১/৪৫)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ প্রথম ইনিংস: ১৯/০ (সাদমান ৬*, নাজমুল ১২*)