বৃষ্টির বাধায় প্রথম দিন
বৃষ্টির তাণ্ডবে সিলেটে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার দ্বিতীয় চারদিনের ম্যাচের প্রথম দিন ৫ ওভার ২ বলের বেশি খেলা হতে পারে নি।
সোমবার বিকেল ও মঙ্গলবার সকালের বৃষ্টির কারণে দিনের তৃতীয় সেশনের আগে খেলা শুরু করা যায় নি। খেলা শুরুর আধঘন্টা পর আবার বৃষ্টি নামলে দিনের বাকি সময় আর খেলা সম্ভব হয়নি।
মঙ্গলবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ২৩ রান করে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ১৬ ও হাসান দুমিন্দু ৫ রানে ব্যাট করছেন।
