২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুনীলের হ্যাটট্রিকের পরও কলকাতার হার

সুনীল নারায়ণের হ্যাটট্রিকের পরও আইপিএলে মঙ্গলবারের প্রথম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ৪ রানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 02:17 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

চার খেলায় এটি পাঞ্জাবের দ্বিতীয় জয়, অন্যদিকে পাঁচ খেলায় গতবারের চ্যাম্পিয়ন কলকাতার তৃতীয় হার। মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৫৭ রান করে পাঞ্জাব। জবাবে ৯ উইকেটে ১৫৩ রানে থেমে যায় কলকাতার ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে ১ রানে ২ উইকেট হারানো কলকাতার শুরুটা ভালো হয়নি। তৃতীয় উইকেটে অধিনায়ক গৌতম গম্ভীরের (৩৯ বলে ৬০) সঙ্গে এউইন মর্গানের (৩৮ বলে ৪৭) ১০৫ রানের জুটি দলকে সুবিধাজনক অবস্থানে নিয়ে অসে। কিন্তু ১০ রানের ব্যবধানে তাদের বিদায়ে অস্বস্তিতে পড়ে কলকাতা। এরপর ইউসুফ পাঠান (১৩) ও রজত ভাটিয়া (৬ বলে ১৬) চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি অতিথিদের। ২১ রানে ৩ উইকেট নিয়ে পাঞ্জাবের সেরা বোলার আজহার মেহমুদ। এর আগে ব্যাট করতে নেমে মানদীপ সিংয়ের ৪১ রান পাঞ্জাবকে ভালো সূচনা এনে দেয়। কিন্তু ১৫তম ওভারের শেষ তিন বলে ডেভিড হাসি, আজহার ও গুরকীরাত সিংকে সাজঘরে ফেরত পাঠিয়ে ষষ্ঠ আইপিএলে প্রথম হ্যাটট্রিক পূর্ণ করে স্বাগতিকদের চাপে ফেলেন সুনীল। ৯৯/৩ থেকে ৯৯/৬ এ পরিণত হওয়া পাঞ্জাবকে লড়াইয়ের পুঁজি এনে দেয়ার কৃতিত্ব মানপ্রীত গনির (১৮ বলে ৪২)। কলকাতার পক্ষে জ্যাক ক্যালিস ও সুনীল তিনটি করে উইকেট নেন।