২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের টিকেট বিক্রির দায়িত্বে টিকেটেক

২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের টিকেট বিক্রির দায়িত্ব পেয়েছে টিকেটেক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 07:25 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

২০১৫ বিশ্বকাপের প্রধান নির্বাহী জন হার্নডেন জানান, “টিকেটেক এই দুই দেশের (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড) এবং বিশ্বজুড়ে ক্রিকেট-ভক্তদের টিকেট প্রাপ্তি নির্বিঘ্ন করবে।”

বিশ্বকাপের মতো এত বড় প্রতিযোগিতার টিকেট বিক্রির দায়িত্ব পেয়ে দারুণ গর্বিত টিকেটেকের প্রধান নির্বাহী জিওফ জোন্স। তিনি বলেন, “অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বড় ইভেন্ট ও ক্রীড়া প্রতিযোগিতাগুলোর টিকেট বিতরণের সবচেয়ে বড় প্রতিষ্ঠান টিকেটেক। ২০১৫ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জন্য আমরা সবচেয়ে আধুনিক প্রক্রিয়া ব্যবহার করব। সারা বিশ্বের জন্য যা হবে দারুণ এক অভিজ্ঞতা।” এ বছরের শেষ দিকে বিশ্বকাপের গ্রুপ, ভেন্যু এবং সূচী প্রকাশ করা হবে। তারপরই শুরু হবে টিকেটেকের কার্যক্রম। ১৯৯২ সালেও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে বিশ্বকাপ হয়েছিল। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান।