চার খেলায় এটি রাজস্থানের তৃতীয় জয়, অন্য দিকে তিন খেলায় পাঞ্জাবের টানা দ্বিতীয় হার।
জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৮ ওভার ৫ বলে ১২৪ রানে অলআউট হয়ে যায় পাঞ্জাব। জবাবে ১৯ ওভার ২ বলে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান।
লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ বলে ৭টি চারের সাহায্যে ৩২ রান করা শেন ওয়াটসন দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন। দলীয় ৪৩ রানে ওয়াটসন বিদায় নিলে খেলায় ফেরার আশা জাগয় পাঞ্জাব।
অধিনায়ক রাহুল দ্রাবিড়, স্টুয়ার্ট বিন্নি ও ব্র্যাড হজের দ্রুত বিদায় রাজস্থানকে অস্বস্তিতে ফেলে দেয়। তবে পঞ্চম উইকেটে সঞ্জু স্যামসনের (২৩ বল ২৭*) সঙ্গে উদ্বোধনী ব্যাটসম্যান অজিঙ্কা রাহানের (৩২ বলে ৩৪*) ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি দলকে সহজ জয়ই এনে দেয়।
১০ রানে ২ উইকেট নিয়ে প্রভিন কুমার পাঞ্জাবের সেরা বোলার।
এর আগে ব্যাট করতে নেমে ১০ রানে ৩ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে পাঞ্জাব। সেখান থেকে ডেভিড হাসি (৩১ বলে ৪১) ও আজহার মেহমুদের (২০ বলে ২৩) দৃঢ়তায় দলের রান একশ পেরুলেও লড়াইয়ের পুঁজি পায় নি পাঞ্জাব।
রাজস্থানের পক্ষে চারজন বোলার দুটি করে উইকেট নেন। পাঞ্জাবের দুজন ব্যাটসম্যান সাজঘরে ফেরেন রানআউট হয়ে।
প্রকাশিত: ১৮:০৩, ১৪ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩৩, ২৩ আগস্ট ২০২২