২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চেন্নাইয়ের চমকপ্রদ জয়

আইপিএলে শনিবারের দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ৪ উইকেটের নাটকীয় জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 06:40 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

তিন খেলায় এটি চেন্নাইয়ের দ্বিতীয় জয়, পাঁচ খেলায় ব্যাঙ্গালোরের দ্বিতীয় হার।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৫ রান করে ব্যাঙ্গালোর। জবাবে ১৯ ওভার ৫ বলে ৬ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই।

লক্ষ্য তাড়া করতে নেমে ১০ রানেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ে চেন্নাইয়ের শুরুটা ভালো হয় নি। তবে সুরেশ রায়না (২২ বলে ৩০), সুব্রামানিয়াম বদ্রিনাথ (২৯ বলে ৩৪) ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (২৩ বলে ৩৩) দলকে কক্ষপথে ফেরান।

জয়ের নায়ক তারা নন। ১ বল বাকি থাকতেই দলকে জয় এনে দেয়ার কৃততিত্ব ২০ বলে ৩৮ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজার। রুদ্র প্রতাপ সিংয়ের করা শেষ ওভারে ১৬ রান প্রয়োজন ছিল চেন্নাইয়ের। প্রথম দুই বলে ১০ রান নিয়ে সেই কাজ অনেক সহজ করে ফেলেন জাদেজা।

৩১ রানে ৩ উইকেট নিয়ে রবি রামপল ব্যাঙ্গালোরের সেরা বোলার।

এর আগে ব্যাট করতে নেমে মায়াঙ্ক আগারওয়ালের (২৪) সঙ্গে ৪৫ ও এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে ৮২ রানের দুটি চমৎকার জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন অধিনায়ক বিরাট কোহলি (৫৮)। কোহিলর ৪৭ বলের ইনিংসে দুটি করে ছক্কা ও চার।

কোহিরর বিদায়ের পর প্রায় একাই খেলতে হয়েছে ডি ভিলিয়ার্সকে। তার কৃতিত্বেই দলের রান দেড়শ পেরুয়। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৬৪ রান করেন তিনি। তার ৩২ বলের ইনিংসে ৮টি চার ও ১টি ছক্কা।

চেন্নাইয়ের পক্ষে ক্রিস মরিস ৪০ রানে ৩ উইকেট নেন।