২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লির টানা চতুর্থ হার

আইপিএলে শুক্রবারের একমাত্র ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে ৩ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2013, 06:24 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

চার খেলায় তৃতীয় এই জয়ে পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে এসেছে হায়দ্রাবাদ। সমান খেলায় এটি দিল্লির চতুর্থ হার।

দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১১৪ রান করে দিল্লি। জবাবে ১৯ ওভার ২ বলে লক্ষ্যে পৌঁছে যায় হায়দ্রাবাদ।

লক্ষ্য তাড়া করতে নেমে কুমার সাঙ্গাকারার ২৮ রানের পরও ৮৯ রানে ৬ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে হায়দ্রাবাদ। সেখান থেকে অমিত মিশ্রর অপরাজিত ১৬ ও ডেল স্টেইনের অপরাজিত ৯ রান অতিথিদের দারুণ এক জয় এনে দেয়।

দিল্লির পক্ষে শাহবাজ নাদীম ও মর্নে মরকেল দুটি করে উইকেট নেন।

এর আগে ব্যাট করতে নেমে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে দিল্লি। সেখান থেকে কেদার জয়দেবের অপরাজিত ৩০ ও ইরফান পাঠানের ২৩ রানের সুবাদে একশ পেরুয় দিল্লি।

দিল্লির পক্ষে স্টেইন, থিসেরা পেরেরা ও ইশান্ত শর্মা দুটি করে উইকেট নেন।