২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আকরামের ‘গতির রাজা’ ক্যাম্প

প্রতিভাবান পেসার খুঁজে বের করার লক্ষ্যে শনিবার থেকে ‘গতির রাজা’ নামে একটি ক্যাম্পের আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর তত্ত্বাবধানে থাকবেন ওয়াসিম আকরাম।

রয়টার্স

.

রয়টার্স

Published : 12 Apr 2013, 12:39 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

পাকিস্তানের ১০টি শহরে, ৯ দিনের এই আয়োজন শেষে তিন জন পেসারকে নির্বাচন করবেন অনেকের মতেই সর্বকালের সেরা বাঁহাতি পেসার আকরাম।

এই আয়োজনকে ঘিরে পুরস্কার্ও ঘোষণা করেছে পিসিবি। ঘণ্টায় ১৪৫ কিলোমিটারের চেয়ে বেশি গতিতে বল করা পেসারকে ১০ লাখ রুপি পুরস্কার দেয়া হবে।

এ প্রসঙ্গে পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক আকরাম বলেন, “পাকিস্তানে নিখাদ, প্রতিভাবান পেসার আছে কিনা তা খুঁজে বের করার জন্য এটা একটা ভালো সুযোগ। কারণ দেশের প্রতিটি কোণেই এখন ক্রিকেট খেলা হয়।”

আগেও পেসার খোঁজার জন্য এমন ক্যাম্পের আয়োজন করেছিলেন টেস্টে ৪১৪টি ও ওয়ানডেতে ৫০২টি উইকেট নেয়া আকরাম।