ক্রিস গেইলের আক্রমণাত্মক ব্যাটিংয়ে আইপিএলে বৃহস্পতিবারের প্রথম খেলায় কলকাতা নাইট রাইডার্সকে সহজেই ৮ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
11 Apr 2013, 02:32 PM
Updated :
23 Aug 2022, 10:32 AM
চার খেলায় তৃতীয় এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে ব্যাঙ্গালোর। অন্যদিকে গত আসরের চ্যাম্পিয়ন কলকাতার তিন খেলায় এটি টানা দ্বিতীয় হার।
ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫৪ রান করে কলকাতা। জবাবে ১৭ ওভার ৩ বলে ২ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ব্যাঙ্গালোর।
লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক বিরাট কোহলির (২৭ বলে ৩৫) সঙ্গে ৬৩ ও এবি ডি ভিলিয়ার্সরে (২২ বলে ২২*) সঙ্গে অবিচ্ছিন্ন ৮৩ রানের দুটি চমৎকার জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেন গেইল।
ম্যাচ সেরা গেইল অপরাজিত থাকেন ৮৫ রানে। তার ৫০ বলের ইনিংসে ৯টি ছক্কা ও ৪টি চার।
এর আগে ব্যাট করতে নেমে অধিনায়ক গৌতম গম্ভীর (৪৬ বলে ৫৯) ও ইউসুফ পাঠানের (১৭ বলে ২৭) আক্রমণাত্মক ব্যাটিংয়ে দেড়শ পেরুয় কলকাতা।
২৭ রানে ৩ উইকেট নিয়ে ব্যাঙ্গালোরের সেরা বোলার রুদ্র প্রতাপ সিং।
ক্রিস গেইলের আক্রমণাত্মক ব্যাটিংয়ে আইপিএলে বৃহস্পতিবারের প্রথম খেলায় কলকাতা নাইট রাইডার্সকে সহজেই ৮ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৪:৩২, ১১ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩২, ২৩ আগস্ট ২০২২