২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঞ্জাবের দশ উইকেটে হারের লজ্জা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বুধবারের একমাত্র ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ১০ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 06:00 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

দুই খেলায় এটি চেন্নাইয়ের প্রথম জয় অন্যদিকে পাঞ্জাবের প্রথম হার।

মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে ১৩৮ রানে অলআউট হয়ে যায় পাঞ্জাব। জবাবে ১৭ ওভার ২ বলে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই।

লক্ষ্য তাড়া করতে নেমে পাঞ্জাবের বোলারদের কোনো সুযোগই দেননি মাইক হাসি ও মুরালি বিজয়। তাদের সাবলীল ব্যাটিংয়ে ১৬ বল অব্যবহৃত রেখেই লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই।

দশ উইকেটের ব্যবধানে আইপিএলে এটি তৃতীয় জয়।

ম্যাচ সেরা মাইক হাসি অপরাজিত থাকেন ৮৬ রানে। তার ৫৪ বলের ইনিংসে ১১টি চার ও ২টি ছক্কা। বিজয় অপরাজিত থাকেন ৫০ রানে।

এর আগে ব্যাট করতে নেমে ১৪ ওভারে পাঞ্জাবের স্কোর ছিল ৩ উইকেটে ১০৬। সেখানে থেকে ৩২ রানে শেষ ৭ উইকেট হারিয়ে দেড়শ পর্যন্তও যেতে পারেনি পাঞ্জাব। সর্বোচ্চ ৪১ রান ডেভিড হাসির। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান গুরকীরাত সিংয়ের।

২৭ রানে ৩ উইকেট নিয়ে ডোয়াইন ব্রাভো চেন্নাইয়ের সেরা বোলার।