২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ার উজ্জ্বল সম্ভাবনা শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের। প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩৩১ রান করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 11:36 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে হাসান দুমিন্দুর সঙ্গে কুশল মেন্ডিসের ৭৭ রানের উদ্বোধনী জুটি শ্রীলঙ্কাকে ভালো সূচনা এনে দেয়। মেন্ডিসকে ইয়াসির আলীর ক্যাচে পরিণত করে দলকে প্রথম সাফল্য এনে দেন মেহেদী হাসান।

দলের রান একশ পেরুনোর পর সাজঘরের পথ ধরেন হাসানও। যুবায়ের হোসেনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।

তৃতীয় উইকেটে কাভিন্দু কুলাসেকারার সঙ্গে ৫৪ ও চতুর্থ উইকেটে পবন দেভিন্দার সঙ্গে ৩৪ রানের দুটি জুটি গড়ে দলের রান দুশর কাছাকাছি নিয়ে যান সান্দুন বীরাক্কডি (৫৯)। তার ৬১ বলের ইনিংসে ১১টি চার।

এরপর মিনোদ ভানুকার সঙ্গে ৫৮ রানের আরেকটি চমৎকার জুটি গড়ে দেভিন্দার বিদায় স্বাগতিকদের উজ্জীবিত করে তোলে। কিন্তু ষষ্ঠ উইকেটে রোশান অনুরুদ্ধর সঙ্গে ভানুকার ৮০ রানের অবিচ্ছিন্ন জুটি তাদের হতাশ করেছে।

ভানুকা ৮২ ও অনুরুদ্ধ ২৫ রানে ব্যাট করছেন। ভানুকার ১১৫ বলের ইনিংসে ৮টি চার ও ৩টি ছক্কা।

১১৭ রানে ৩ উইকেট নিয়ে যুবায়ের বাংলাদেশের সেরা বোলার। মেহেদী ২ উইকেট নেন ৩৯ রানে।

সংক্ষিপ্ত স্কোর :

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল প্রথম ইনিংস: ৩৩১/৫ (মেন্ডিস ৪৬, হাসান ৩৬, কুলাসেকারা ৩৬, বীরাকড্ডি ৫৯, দেভিন্দু ৩৬, ভানুকা ৮২*, অনুরুদ্ধ ২৫*, যুবায়ের ৩/১১৭, মেহেদী ২/৩৯)