২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসিবি প্রধান নির্বাহীর অনুরোধ

আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সমন্বয় রাখতে ভবিষ্যতে আইপিএলের দৈর্ঘ্য কমানোর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে অনুরোধ জানিয়েছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী ডেভিড কোলিয়ার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 06:46 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

৩০ এপ্রিলের মধ্যে আইপিএল শেষ করার পক্ষপাতী কোলিয়ার। তার বিশ্বাস, এর ফলে ইংল্যান্ডের ক্রিকেটাররা নির্বিঘ্নে এই প্রতিযোগিতার পুরোটা খেলতে পারবেন। নইলে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততার জন্য তা সম্ভব হবে না। এবারের আইপিএল শেষ হবে ২৬ মে। কিন্তু ইংল্যান্ডের আন্তর্জাতিক সূচী শুরু হচ্ছে ১৬ মে থেকে। সেদিন থেকে লর্ডসে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। কোলিয়ার বলেন, “বিসিসিআইয়ের সঙ্গে আমাদের ফলপ্রসু আলোচনা হয়েছে। আমরা চাই ৩০ এপ্রিলের মধ্যে আইপিএল শেষ হোক। তবে এই সিদ্ধান্তের ভার আমরা বিসিসিআইয়ের ওপরে ছেড়ে দিয়েছি। এটা হলে আমাদের জন্য অনেক কিছু সহজ হয়ে পড়বে।” শুধু ইংল্যান্ডের ক্রিকেট সূচী নয়, ভবিষ্যতে আইসিসির বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার সঙ্গেও সাংঘর্ষিক হতে পারে আইপিএল। যেমন আগামী বছরের ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। অথচ আইপিএল শুরু হয়ে যায় এপ্রিলের প্রথম সপ্তাহেই।