২০১৪ সালের ১৬ মার্চ থেকে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান এ কথা জানিয়েছেন।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
06 Apr 2013, 11:32 AM
Updated :
23 Aug 2022, 10:30 AM
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বিসিবির যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং কক্সবাজারে পুরুষ ও মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। ৬ এপ্রিল ফাইনাল। উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।”
“সিলেট ও কক্সবাজার ছাড়া অন্য স্টেডিয়ামগুলো প্রস্তুত। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে পুরুষ এবং কক্সবাজারে মহিলা বিশ্বকাপের খেলা হবে। এবারই প্রথম পুরুষদের বিশ্বকাপে ১৬টি দল অংশ নেবে। মেয়েদের বিশ্বকাপে আটটি দলই থাকবে।”
বিসিবি সভাপতি আরো বলেন, “সিলেট স্টেডিয়াম সম্পূর্ণ প্রস্তুত করতে দুই মাসের বেশি লাগবে না। আমলাতান্ত্রিক জটিলতার কারণে হয়তো দেরি হচ্ছে। স্টেডিয়াম কর্তৃপক্ষ না করলে ফ্লাড লাইট স্থাপন, ড্রেসিং রুম তৈরি ও মিডিয়া বক্স উন্নয়নের কাজ আমরাই শেষ করে ভেন্যু প্রস্তুত রাখব।”
“কক্সবাজার স্টেডিয়ামে জরুরি ভিত্তিতে কাজ শুরু করা প্রয়োজন। কালকের মধ্যে জমির মালিকানা নির্ধারণ করে এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করতে চাই। পাশাপাশি মেয়েদের বিশ্বকাপের জন্য বিকেএসপির দুটি মাঠ বিকল্প হিসেবে বিবেচনায় আছে।”
আয়োজনের দিক দিয়ে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে নাজমুল হাসান বলেন, “এখনো অনেক সময় আছে। আবাসনসহ অন্যান্য সমস্যা সমাধানে আমরা কাজ করছি। টিকেটের চাহিদা বেশি হতে পারে। তাই স্টেডিয়ামগুলোতে দর্শক ধারণ ক্ষমতা বাড়ানো প্রয়োজন। এবারো পর্যটন মন্ত্রণালয় আমাদের সঙ্গে থাকবে।”
সংবাদ সম্মেলনে বিসিবির সাবেক সভাপতি ও আইসিসির সহ-সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেন, “ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ছিল সহ-আয়োজক। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে একক আয়োজনের ভার বাংলাদেশের ওপরে। এই আয়োজন সফল করতে আইসিসি বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা দেবে।”
দেশের চলমান রাজনৈতিক সঙ্কট বিশ্বকাপের প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলবে না জানিয়ে তিনি আরো বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের এখনো প্রায় এক বছর বাকি। আশা করি তার আগেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। এশিয়া কাপে সরকারী ও বিরোধী দলের নেতারা মাঠে উপস্থিত ছিলেন। তাই মনে হয় না কেউ বিশ্বকাপকে বাধাগ্রস্ত করার জন্য কিছু করবে।”
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ এখনো ধারাবাহিক নয় স্বীকার করে অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, “কিছু জায়গায় আমাদের উন্নতি করতে হবে। বিশ্বকাপের এখনো অনেক সময় আছে। পরিচিত কন্ডিশন ও সমর্থন কাজে লাগিয়ে টুর্নামেন্টে ভালো করার চেষ্টা করব আমরা।”
বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ভারত সফরে থাকায় অধিনায়ক সালমা খাতুন সংবাদ সম্মেলনে ছিলেন না। তার বদলে উপস্থিত থাকা সাথিরা জাকির জেসি বলেন, “বাংলাদেশের মেয়েরা একটু-একটু করে উন্নতি করছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘরের মাঠে খেলার সুবিধা কাজে লাগিয়ে আমরা ভালো করতে চাই।”
আইসিসির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির প্রধান কলিন গিবসন বলেন, “পুরুষ ও মহিলাদের সেমিফাইনাল ও ফাইনাল একই ভেন্যুতে একই দিনে হবে। গত বিশ্বকাপের মতোই আগে মহিলাদের ও পরে পুরুষদের খেলা হবে।
২০১৪ সালের ১৬ মার্চ থেকে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান এ কথা জানিয়েছেন।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১১:৩২, ৬ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩০, ২৩ আগস্ট ২০২২