২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রাবিড়ের হাতে পদ্মভূষণ

শুক্রবার রাহুল দ্রাবিড়ের হাতে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ তুলে দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 07:44 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের সাবেক তারকা ব্যাটসম্যানকে এই সম্মানে ভূষিত করা হয়। এই পুরস্কার হাতে পেয়ে অভিভূত টেস্টে ১৩ হাজার ২৮৮ রান ও ওয়ানডেতে ১০ হাজার ৮৮৯ রানের মালিক দ্রাবিড়। তিনি বলেন, “এটা অসাধারণ এক অনুভূতি। বিস্ময়করভাবে আমার সব কিছুই ভালো কাটছে। আগামীকাল (শনিবার) আমি দিল্লিতে আইপিএলের ম্যাচ খেলব। আর আজ আমি এই সম্মান পেলাম।” “এই সম্মান গ্রহণ করতে আমি যে কোনো জায়গায় যেতে পারতাম। তবে এখানে আমার পরিবারের সদস্যরা থাকায় আমি খুবই খুশি হয়েছি,” যোগ করেন ভারতের বহু জয়ের নায়ক।