২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর অনূর্ধ্ব-১২ ক্রিকেট উৎসবে সুরমা দল চ্যাম্পিয়ন

শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনূর্ধ্ব-১২ ক্রিকেট উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে সুরমা দল। ফাইনালে তারা ২০ রানে হারিয়েছে পদ্মা দলকে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 06:52 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শুক্রবার বিসিবি’র ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এক দিনের এই প্রতিযোগিতায় পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা নামে চারটি দল অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে সব প্রতিযোগীকে জেলা ক্রীড়া সংস্থার শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এর আগে এই ক্রিকেট উৎসবের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক নাজিমুল হক নাজিম।