২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াই করে হারল বাংলাদেশ

বাংলাদেশের মেয়েদের তৃতীয় টি-টোয়েন্টিতে ১০ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে তিন ম্যাচের সিরিজ ভারতের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 08:26 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শুক্রবার ভাদোদরার রিলায়েন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২৩ রান করে ভারত। জবাবে ৭ উইকেটে ১১৩ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে লতা মণ্ডল (২৭ বলে ৩২), শুকতারা রহমান (৩৭ বলে ২৫) ও আয়েশা আক্তার (১৫ বলে ১২) বাংলাদেশকে ২ উইকেটে ৬১ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করিয়েছিল। এরপর অধিনায়ক সালমা খাতুন (৫) ও সহ-অধিনায়ক ফারজানা হকের (০) দ্রুত বিদায় দলকে অস্বস্তিতে ফেলে দেয়। সেখান থেকে রুমানা আহমেদ (১৪ বলে ১৫) ও রিতু মনি (১১ বলে অপরাজিত ১৫) চেষ্টা করলেও তা পরাজয়ের ব্যবধানই কমিয়েছে কেবল। ২১ রানে ৩ উইকেট নিয়ে পুনম যাদব ভারতের সেরা বোলার। এর আগে স্মৃতি মোনা মেশরামের (২২) সঙ্গে স্মৃতি মান্ধানার (৩৯) ৫৩ রানের উদ্বোধনী জুটি ভারতকে ভালো সূচনা এনে দেয়। এক পর্যায়ে স্বাগতিকদের স্কোর ছিল ১ উইকেটে ৮৪। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অধিনায়ক হারমানপ্রীত কাউরের ২০ ও পুনম রাউতের ১৩ রান ভারতে লড়াইয়ের পুঁজি গড়ে দেয়। বাংলাদেশের পক্ষে সালমা ও পান্না ঘোষ দুটি করে উইকেট নেন।