২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যালবি মরকেলের হঠাৎ অবসর

বয়স বেশি নয়, আগামী জুনে পূর্ণ হবে ৩২ বছর। অথচ এই বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার অ্যালবি মরকেল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 07:11 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

ভারতের ‘টাইমস অব ইন্ডিয়া’য় লেখা কলামে এই ঘোষণা দিয়েছেন ফাস্ট বোলার মর্নে মরকেলের বড় ভাই। অ্যালবি লিখেছেন, “সব দিক বিবেচনা করে জানাচ্ছি, আমি আর কখনো দক্ষিণ আফ্রিকার হয়ে খেলব না। এ নিয়ে কারো কাছে কিছু প্রমাণ করার ইচ্ছাও আমার নেই। এখন আমার লক্ষ্য সিএসকের (আইপিএলের দল চেন্নাই সুপার কিংস) হয়ে মাঠে ও মাঠের বাইরে নিজের সেরাটা ঢেলে দেয়া।” অ্যালবি সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন গত ২ অক্টোবর, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ৫৮টি ওয়ানডেতে ৫০টি উইকেট ও ৭৮২ রান এবং ৪২টি-টোয়েন্টিতে ২২টি উইকেট ও ৫২১ রানের মালিক অ্যালবি। টেস্ট খেলেছেন মাত্র একটি। ২০০৬ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐ টেস্টে ৫৮ রান করেন, উইকেট নেন একটি।