আইপিএলে খেলবেন না চান্দিমাল
আগামী জুনে ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বিশ্বকাপের পর ওয়ানডের দ্বিতীয় সেরা টুর্নামেন্টের জন্য নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার উইকেট রক্ষক-ব্যাটসম্যান দীনেশ চান্দিমাল।
অবশ্য এবারের আইপিএলে তার কোনো দল ছিল না। তবে এক জন বিদেশি ক্রিকেটারের চোটের কারণে একটি দল রোববার বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেয়া চান্দিমালকে নেয়ার চিন্তা-ভাবনা করছিল।
আগামী ৩ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আইপিএলের ষষ্ঠ আসরে শ্রীলঙ্কার ১৩ জন ক্রিকেটারের খেলার কথা।
তবে রাজনৈতিক বিতর্কের কারণে এবার চেন্নাইয়ে তাদের খেলার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে আইপিএল কর্তৃপক্ষ।
