ভারতে মহিলা ক্রিকেট দল
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে রোববার ভারতে পৌঁছেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে সালমা খাতুনের দল।
তিনটি টি-টোয়েন্টিই হবে বরোদায়; ২, ৪ ও ৫ এপ্রিল। ৮, ১০ ও ১২ এপ্রিল আহমেদাবাদে ওয়ানডে সিরিজ।
২০১১ সালের নভেম্বরে ওয়ানডে মর্যাদা পাওয়ার পর মহিলা ক্রিকেট দলের এটা দ্বিতীয় বিদেশ সফর। গত বছর আয়ারল্যা্ন্ডে প্রথম সফরে গিয়েছিল তারা।
বাংলাদেশ দল: সালমা খাতুন (অধিনায়ক), ফারজানা হক পিঙ্কি (সহ-অধিনায়ক), আয়েশা আক্তার, পান্না ঘোষ, লতা মণ্ডল, জাহানারা আলম, রুমানা আহমেদ, নুজহাত তাসনিম, আয়েশা রহমান, সুলতানা ইয়াসমিন বৈশাখী, রিতু মণি, সোহেলি আক্তার, তাজিয়া আক্তার, শাহনাজ পারভীন ও ফাহিমা খাতুন।
অপেক্ষমান: শায়লা শারমীন, সাথিরা জাকির, সাবিকুন নাহার, লিলি রাণী ও রিফাত আরা।
