বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচী চূড়ান্ত হয়েছে। এক মাসের সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
27 Mar 2013, 07:43 PM
Updated :
23 Aug 2022, 10:27 AM
বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ১২ এপ্রিল জিম্বাবুয়েতে পৌঁছানোর পর মুশফিকুর রহিমের দল কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে না।
১৭ এপ্রিল থেকে হারারে স্পোর্টস ক্লাবে শুরু হবে প্রথম টেস্ট। একই মাঠে ২৫ এপ্রিল থেকে দ্বিতীয় টেস্ট।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দুটি হবে বুলাওয়েতে। কুইন্স স্পোর্টস ক্লাবে ৩, ৫ ও ৮ মে তিনটি ওয়ানডে এবং একই মাঠে ১১ ও ১২ মে দুটি টি-টোয়েন্টি হবে। ১৩ মে বাংলাদেশ দলের দেশে ফেরার বিমান ধরার কথা।
বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কা সফরে। ৩১ মার্চ একমাত্র টি-টোয়েন্টি দিয়ে এই সফর শেষ হবে।
বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচী চূড়ান্ত হয়েছে। এক মাসের সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৯:৪৩, ২৭ মার্চ ২০১৩ | আপডেট: ১০:২৭, ২৩ আগস্ট ২০২২