২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজে ক্লার্ককে নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়া

চোটের কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। তবে আগামী জুলাই থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

রয়টার্স

.

রয়টার্স

Published : 26 Mar 2013, 08:04 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

সিএ’র প্রধান চিকিৎসক জাস্টিন পাওলোনি জানান, “পিঠের ব্যথা এবং পায়ের পেশির চোট থেকে সুস্থ হওয়ার জন্য এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন মাইকেল (ক্লার্ক)। মাঠে ফিরতে প্রায় ৭ থেকে ১০ সপ্তাহের মতো লাগবে।” “আমাদের বিশ্বাস, এটা তার অ্যাশেজের প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলবে না। কয়েক সপ্তাহের মধ্যেই এ ব্যাপারে পরিষ্কার জানা যাবে,” যোগ করেন তিনি। আগামী ১০ জুলাই থেকে ট্রেন্টব্রিজে শুরু হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। যথারীতি এবারো অ্যাশেজে টেস্টের সংখ্যা পাঁচটি। চোটের কারণে ভারতের বিপক্ষে শেষ টেস্টে খেলতে পারেননি ক্লার্ক। চার ম্যাচের সিরিজের সবগুলোতে হেরেছে অস্ট্রেলিয়া।