টেস্ট-ওয়ানডে দুটো সিরিজেই হেরে দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরে পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক জানিয়েছেন, আরো অনেক-অনেক উন্নতি করতে হবে তাদের দলকে।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
26 Mar 2013, 07:49 PM
Updated :
23 Aug 2022, 10:26 AM
তিন ম্যাচের টেস্ট সিরিজের সবগুলোতে হার মানলেও ওয়ানডে সিরিজে ভালোই লড়াই করেছে পাকিস্তান। দু-দুবার পিছিয়ে পড়েও সমতা নিয়ে এসে শেষ পর্যন্ত তারা হেরেছে ৩-২ ব্যবধানে। আর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয়টি ৯৫ রানের বিশাল ব্যবধানে জিতেছে পাকিস্তান।
মিসবাহ তাই হতাশায় ভেঙ্গে পড়েননি। মঙ্গলবার দেশে ফিরে পাকিস্তানের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক বলেন, “ওয়ানডেতে আমরা ভালোই খেলেছি। যদিও টেস্টে তেমন কিছু করতে পারিনি। এটা আমাদের জন্য এক ধরণের সতর্কবার্তা। আমাদের অনেক জায়গায় উন্নতি করতে হবে।”
দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাটসম্যানদের ব্যর্থতার কথা উল্লেখ করে মিসবাহ বলেন, “সফরের শুরু থেকে শেষ পর্যন্ত টেস্ট-ওয়ানডে দুটোতেই আমাদের ব্যাটসম্যানদের লড়াই করতে হয়েছে। ব্যাটসম্যানরা বার-বার দায়িত্বহীন শট খেলে আউট হয়েছে। আমাদের তাই ব্যাটিংয়ের সমস্যাগুলো চিহ্নিত করা প্রয়োজন।
টেস্ট-ওয়ানডে দুটো সিরিজেই হেরে দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরে পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক জানিয়েছেন, আরো অনেক-অনেক উন্নতি করতে হবে তাদের দলকে।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৯:৪৯, ২৬ মার্চ ২০১৩ | আপডেট: ১০:২৬, ২৩ আগস্ট ২০২২