২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রীতি ক্রিকেটে লাল দলের জয়

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে শাহরিয়ার হোসেনের অপরাজিত অর্ধশতকের সুবাদে বাংলাদেশ লাল দল ৭ উইকেটে বাংলাদেশ সবুজ দলকে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 06:33 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২৯ রান করে সবুজ দল। সর্বোচ্চ ৩৪ রান এহসানুল হকের। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে অধিনায়ক ও আইসিসি আম্পায়ার এনামুল হকের ব্যাট থেকে।

৩৩ রানে ২ উইকেট নিয়ে লাল দলের সেরা বোলার খালেদ মাহমুদ।

জবাবে ২৫ বল হাতে রেখে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় লাল দল। ম্যাচ সেরা হন ৮৪ রানে অপরাজিত শাহরিয়ার। মিনহাজুল আবেদীন নান্নু অপরাজিত থাকেন ১৭ রানে।

সবুজ দলের পক্ষে সফিউদ্দিন বাবু, মোর্শেদ আলী খান ও মাহমুদুল হাসান একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ সবুজ দল: ২০ ওভারে ১২৯/৮ (এহসানুল ৩৪, এনামুল ২০; মাহমুদ ২/৩৩, হাসিবুল ১/৫, রফিক ১/১৯)।

বাংলাদেশ লাল দল : ১৫.৫ ওভারে ১৩২/৩ (শাহরিয়ার ৮৪*, মিনহাজুল ১৭*, নাঈমুর ১৬; সফিউদ্দিন ১/৬, মোর্শেদ ১/১৩, মাহমুদুল ১/২৮)।

ম্যাচ সেরা : শাহরিয়ার হোসেন।