প্রথম তিন টেস্টে হেরে এরই মধ্যে সিরিজ হারের যন্ত্রণায় বিদ্ধ অস্ট্রেলিয়া। শুক্রবার থেকে দিল্লিতে শুরু হতে যাওয়া শেষ টেস্টেও ভারত জিতলে একরাশ লজ্জা নিয়ে ঘরে ফিরতে হবে তাদের।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
21 Mar 2013, 07:13 PM
Updated :
23 Aug 2022, 10:25 AM
মান বাঁচানোর কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে থাকা অস্ট্রেলীয়রা মাইকেল ক্লার্কের চোট নিয়ে ভীষণ দুশ্চিন্তায়। পিঠে ব্যথার কারণে অতিথিদের অধিনায়কের দিল্লিতে খেলা অনিশ্চিত। শেষ পর্যন্ত ক্লার্ক খেলতে না পারলে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সহ-অধিনায়ক শেন ওয়াটসন।
ক্লার্ক অবশ্য বৃহস্পতিবার পর্যন্তও আশায় বুক বেঁধেছিলেন। তিনি বলেন, “২০০৪ সালে অভিষেকের পর থেকে এ পর্যন্ত চোটের কারণে আমি কোনো টেস্ট মিস করিনি। এই ধারাবাহিকতা ধরে রাখতে আমি যে কোনো কিছু করতে প্রস্তুত।”
অন্যদিকে ভারতের সামনে প্রতিশোধ নেয়ার সুবর্ণ সুযোগ। অস্ট্রেলিয়ায় বেশ কয়েক বারই সবগুলো টেস্ট হারের লজ্জায় পড়তে হয়েছে তাদের। এমনকি ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০১১-১২ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে মহেন্দ্র সিং ধোনির দলও এই গ্লানি থেকে মুক্তি পায়নি। এবার ‘টিম ইন্ডিয়া’র সামনে সে সব ‘কলঙ্ক’ মোচনের সুযোগ।
নির্ভার ভারতীয় দলে শুধু একটা আক্ষেপই কাঁটার মতো বিঁধছে। মোহালিতে তৃতীয় টেস্টে অভিষেকে দ্রুততম শতকের রেকর্ড গড়লেও ফিল্ডিংয়ের সময় বাঁ হাতে চোট পাওয়ায় দিল্লিতে খেলতে পারবেন না শিখর ধাওয়ান।
তবে তাতে জয় পেতে তেমন সমস্যা হওয়ার কথা নয় উজ্জীবিত স্বাগতিকদের।
প্রথম তিন টেস্টে হেরে এরই মধ্যে সিরিজ হারের যন্ত্রণায় বিদ্ধ অস্ট্রেলিয়া। শুক্রবার থেকে দিল্লিতে শুরু হতে যাওয়া শেষ টেস্টেও ভারত জিতলে একরাশ লজ্জা নিয়ে ঘরে ফিরতে হবে তাদের।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৯:১৩, ২১ মার্চ ২০১৩ | আপডেট: ১০:২৫, ২৩ আগস্ট ২০২২