২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ফিরছেন ওয়াটসন

অস্ট্রেলিয়ার জন্য সুখবর, সব বিবাদ আর তিক্ততা পেছনে ফেলে দেশ থেকে ভারতে ফিরে আসছেন সহ-অধিনায়ক শেন ওয়াটসন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 18 Mar 2013, 07:40 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

ভারতের কাছে প্রথম দুই টেস্ট হেরে যাওয়ার পর অস্ট্রেলিয়ার কোচ মিকি আর্থার দলের সব খেলোয়াড়কে ব্যর্থতার কারণ এবং কীভাবে উন্নতি করা যায় তা লিখিতভাবে দেয়ার নির্দেশ দিয়েছিলেন।

কিন্তু ওয়াটসন, মিচেল জনসন, জেমস প্যাটিনসন ও উসমান খাজা কাজটি না করায় চার জনকেই এক ম্যাচের জন্য বহিষ্কার করে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। এই সিদ্ধান্তের প্রতিবাদে অস্ট্রেলিয়ায় ফিরে যান ওয়াটসন।

ভারতে রওনা দেয়ার আগে এক বিবৃতিতে ওয়াটসন বলেন, “সামনের দিকে এগিয়ে যাওয়া এবং অস্ট্রেলিয়াকে আবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে নেয়ার জন্য আমাদের একসঙ্গে কাজ করা প্রয়োজন। যতদিন সম্ভব অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের পাশাপাশি আইসিসির টুর্নামেন্টগুলোর শিরোপা জয়ে আমি অস্ট্রেলিয়াকে সাহায্য করতে চাই।”

২২ মার্চ থেকে দিল্লিতে শুরু হতে যাওয়া চতুর্থ ও শেষ টেস্টে ওয়াটসনের খেলার জোরালো সম্ভাবনা। সোমবার মোহালি টেস্টে জিতে ৩-০ ব্যবধানে এগিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত।