২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমতা ফেরাল পাকিস্তান

মিসবাহ-উল-হকের অধিনায়কোচিত অপরাজিত ৫৭ রানের সৌজন্যে দক্ষিণ আফ্রিকাকে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। সুবাদে ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতা। রোববার জোহানেসবার্গে তৃতীয় ওয়ানডে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 16 Mar 2013, 06:29 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

অতিথি পেসার সোহাম্মদ ইরফানের মারাত্মক বোলিংয়ে ৪৩ ওভার ২ বলে ১৯১ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

বৃষ্টির কারণে খেলার দৈর্ঘ্য নেমে আসে ৪৪ ওভারে।

৪ ওভারের বেশি হাতে রেখে অতিথিদের জয় এনে দেয়ার ‍কৃতিত্ব মিসবাহর। শুরুতে সতর্ক থাকলেও শেষ দিকে আক্রমণাত্মক হয়ে উঠা মিসবাহর সঙ্গে পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৭৭ রানের জুটি গড়েন শোয়েব মালিক।

ইউনুস খান (৩২) ও মোহাম্মদ হাফিজের অবদানও কম নয়, তবে অতিথিদেরর জয়ের ভিত গড়ে দেন বোলাররাই।

সেঞ্চুরিয়নের পিচ থেকে বাউন্স ও পেসের পূর্ণ সুবিধা নেন ক্যারিয়ার বোলিং করা ইরফান। ৩৩ রানে ৪ উইকেট নিয়ে তিনিই অতিথিদের সেরা বোলার। তার নৈপুণ্যে ৬২ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। এরপর ফারহান বেহারদিনে ৫৮ ও রবিন পিটারসনের ক্যারিয়ার সেরা ৪৪ রানের সৌজন্যে দুশ রানের কাছাকাছি যায় দক্ষিণ আফ্রিকা।

ম্যাচ শেষে মিসবাহ বলেন, “আমাদের শুরুটা ভালো ছিল। প্রথম ১০ ওভারে ৪ উইকেট নিয়েছি। সেটাই খেলা আমাদের নিয়ন্ত্রনে নিয়ে আসে।”

অন্য দিকে এমন হারে ভীষণ হতাশ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তিনি বলেন, “এটা খুব হতাশা জনক পারফরম্যান্স। পাকিস্তান শুরুতেই আঘাত হেনেছে এবং তারা ভালো বল করেছে।”

“কোনো অজুহাত নেই, আমরা মোটেও ভালো খেলতে পারি নি। ওরাই খেলা নিয়ন্ত্রন করেছে এবং সহজেই শেষ করতে পেরেছে।”

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ১৯১ (আমলা ১৭, স্মিথ ১০, ইনগ্রাম ০, ডি ভিলিয়ার্স ৪, দু প্লেসি ১৭, বেহারদিন ৫৮, ম্যাকলারেন ১৭, পিটারসন ৪৪, অ্যাবট ৫, স্টেইন ০, সোতসোবে ০; ইরফান ৪/৩৩, আজমল ২/২৩, জুনায়েদ ২/২৯, হাফিজ ২/৩৫)

পাকিস্তান: ১৯২/৪ (জামশেদ ১০, হাফিজ ৩১, আকমল ১৮, ইউনুস ৩২, মিসবাহ ৫৭*, শোয়েব ৩৫*; পিটারসন ২/৫২, স্টেইন ১/২৯, ম্যাকলারেন ১/৪০)